নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে একের পর এক ভুয়ো আধিকারিকের খোঁজ মিলছে। গত কয়েকদিনে ভুয়ো আইএএস ও আইপিএস অফিসারের পর এবার শহরে পাওয়া গেল ভুয়ো মানবাধিকার কমিশনের কর্মী। সোমবার বিকেলে নিউটাউন পুলিশ নারকেল বাগান এলাকায় একটি ইনোভা গাড়িকে সন্দেহের বসে থামালে, সেই গাড়িতেই হদিশ মেলে ৪ জন ভুয়ো মানবাধিকার কর্মী।
পুলিশ গাড়িটিকে থামানোর পর দেখেন, গাড়ির সামনে সাইন বোর্য লাগানো আছে, যেখআনে লেখা আছে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। সেই বিষয়ে প্রশ্ন করলে তারক মন্ডল নামের এক ব্যক্তি দাবি করেন তিনি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তবে সেই পদের কোনো রকম তথ্য প্রমাণ তিনি পুলিশকে দেখাতে পারেননি। সেই সংক্রান্ত কোনো নথিও দেখাতে পারেননি তারা। গাড়িতে আরও বেশ কিছু ব্যক্তি ছিলেন, যারা ঐ একই সংস্থার কর্মী বলে দাবি করেন। তাদের কাছেও সেই সংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি। নিউটাউন পুলিশের সন্দেহ এরা সকলেই কোনো বড় চক্রের সঙ্গে যুক্ত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

