নিউজটাইম ওয়েবডেস্ক : গত বেশ কয়েকদিন ধরে বলিউড তারকা শিল্পা শেট্টীর জীবনে ঘটনার ঘনঘটা। নীল ছবি কান্ডে পুলিশ হেফাজতে স্বামী রাজ কুন্দ্রা। দুবার জামিনের আবেদন করেও তা নাকচ হয়েছে। মিডিয়ার বিরুদ্ধে মানহানীর মামলা করলেও তা খুব বিশেষ কাজে লাগেনি। এমনকি এই হেভি ওয়েট দম্পতিকে জরিমানাও করেছে আদালত। এখনও পর্যন্ত এই বিষয়ে সর্বসমক্ষে কোনোরকম মন্তব্য করেননি শিল্পা। এতদিন পর কথা বললেন তিনি।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। আশেপাশে নানান গুজব ঘুরছে। অনেক প্রশ্ন উঠছে, অ-শুভাকাঙ্খীরা কিছু না জেনেই বিভিন্ন রকম কথা বলছেন। সমান তালে চলছে সোশ্যাল মিডিয়া ট্রোলিং। শুধু আমাকেই না আমার পরিবার, আমার সন্তানদেরও হেনস্থা করা হচ্ছে। আপনারা অন্তত পক্ষে ওদের কথা ভাবুন। তবে আমি এই বিষয়ে এখনও মুখ খুলবোনা, কারণ গোটা বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ। তবে ইতিমধ্যে দয়া করে আপনারা নিজেদের কথা আমার মুখে বসাবেন না।
“আমি নেভার কমপ্লেন লেভার এক্সপ্লেন মোটোতে বিশ্বাসী” বলেন শিল্পা। তদন্ত চলছে। ভারতীয় আইন ব্যবস্থা ও মুম্বাই পুলিশের ওপর আমার আস্থা আছে। সত্য উদঘাটন হবেই। তবে মা হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি যতদিন না আদালত তার রায় দিচ্ছে, আমাদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকতে দিন।
তিনি আরও বলেন, “গত ২৯ বছর ধরে মাথা উঁচু করে এই ইন্ডাস্ট্রীতে আছি। কোনোদিন কোনো আইন ভঙ্গ করিনি। আমার সাথে যারা ছিলেন, পাশে ছিলেন তাদের কখনো অশ্রদ্ধা করিনি। এই কথআটাও আপনারা ভুলে যাবেন না”।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

