অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর ঘিরে অগ্নিগর্ভ আগরতলা

নিউজটাইম ওয়েবডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর ঘিরে অগ্নিগর্ভ ত্রিপুরা। এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে ‌যাওয়ার পথে হামলা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গাড়িতে। সেই ভিডিও ট্যুইট করেছেন অভিষেক। বিজেপির বিরুদ্ধে হামলার অভি‌যোগ তুলেছে তৃণমূল কর্মীরা। এরমধ্যেও মন্দিরে পৌঁছে ‌যান অভিষেক। তিনি পৌঁছোনো মাত্রই মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মন্দির চত্বর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, ত্রিপুরার মানুষ এর বিচার করবে।

ত্রিপুরেশ্বরী মন্দিরের পথে চড়িলাং এলাকায় প্রথম আটকানো হয় অভিষেকের কনভয়। গো ব্যাক পোস্টার হাতে রাস্তায় বসে পরে পড়ুয়ারা। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গাড়ি থেকে নেমে কথা বলেন পড়ুয়াদের সাথে। এরপর সরে ‌যায় তারা।

প্রসঙ্গত, অভিষেকের সফর ঘিরে আগে থেকেই উত্তপ্ত হয়েছিল আগরতলা। এরমধ্যে ‌যুব নেতা দেবাংশু ভট্যাচা‌‌র্যের ওপর হামলার অভ‌যোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে ঘাড় ধাক্কার অভি‌যোগ তিনি। পতাকা লাগানো নিয়ে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে হাতাহাতির অভি‌যোগ উঠেছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube