নিউজটাইম ওয়েবডেস্ক : টোকিয়োয় ইতিহাস । পিভি সিন্ধুর ইতিহাস। টোকিয়ো অলিম্পিকে এল ব্রোঞ্জ। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পেলেন দুটি অলিম্পিক পদক। দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে পেলেন দুটি পদক। এর আগে কুসিতিগীর শুশীল কুমার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সেই রেকর্ড ছুঁলেন সিন্ধু।
রবিবার চীনের হে বিং জিওয়াকে হারালেন স্ট্রেট গেমে। খেলার ফল ২১-১৩, ২১-১৫। পাঁচ বছর আগে রিও গেমসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে রূপো জিতেছিলেন হায়দ্রাবাদী শাটলার। ২০১৯ এ প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশীপে জিতেছিলেন সোনা। এবার এল ব্রোঞ্জ। ব্যাডমিন্টনে একাধিক অলিম্পিক পদক জেতার নিরিখে তিনি চতূর্থ। আগের দিন তাই জুর বিরুদ্ধে বেশ কিছু ভুল করে সোনা রূপোর দৌড় থেকে ছিটকে গেছিলেন। কিন্তু এবার কোনো ভুল করেননি সিন্ধু। টোকিয়োয় ওড়ালেন বিজয় পতাকা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

