সারারাত বৃষ্টিতে জলমগ্ন উত্তর কলকাতার বিস্তীর্ন অঞ্ল

নিউজটাইম ওয়েবডেস্ক : এক পশলাতেই হাঁটুজল। উত্তর কলকাতায় এই বদনাম বরাবরের। ‌যা হাতে নাতে ফলল বৃহস্পতিবার। উত্তর কলকাতার কলেজস্ট্রিট ঠনঠনিয়া এলাকাকে এমনিই কলকাতার ভেনিস বলা ‌যায়। শুক্রবার রাতভর বৃষ্টিতে হাঁটু জল আরও বেড়ে ‌কোমর ছুঁই ছুঁই হয়ে ‌যায়।

তবে এই এলাকায় জন বেশ তাড়াতাড়ি কমছে। লকগেট খুলে দেওয়ার পর দ্রুত কমতে থাকে জল। এছাড়া এখানকার ম্যানহোল গুলিও খুলে দেওয়া হয়। এর ফলে নেমে ‌যায় জল।

একই দৃশ্য সুকিয়া স্ট্রিটেও। রাতের বৃষ্টিতে জল জমলেও, সকালে এই জল নামতে থাকে দ্রুত। অতিদ্রুত জলমুক্ত হওয়ার সম্ভাবনা এই এলাকার। উত্তর কলকাতার চালতাবাগান এলাকারও বদনাম অল্প বৃষ্টিতেও জল জমার। বৃহস্পতিবার রাতে এই এলাকায় জল জমে গেলেও, শুক্রবার সকালে ‌যুদ্ধকালীন তৎপরতায় সরানো  হচ্ছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube