বিরামহীন বৃষ্টির জেরে বিপ‌র্যস্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রবল বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে জল ‌যন্ত্রণার ছবি। ওদিকে উত্তরবঙ্গেও ছাপ রাখল নিম্নচাপের দাপট। শিলিগুড়ি থেকে সিকিম ‌যাওয়ার পথে একাধিক ‌জায়গায় ধস নেমে বিপত্তি। এই ঘটনায় মৃত ২। ধসের জেরে ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার। এলাকা পরিদর্শনে বিমল গুরুং। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

শ্রাবণের ভরা বাদরে  রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জল ‌যন্ত্রণায় অতিষ্ট মানুষ। উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব বেশ বেশি। বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস। আন্ধেরিঝোরা, ভালখুপু এলাকায় প্লাবন ও ধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পরিবার। শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের ‌যোগা‌যোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে।

পুলিশ সূত্রে খবর, কালিম্পং এর মামখোলা-সেবক রংপো রেল পথের কাজ চলাকালীন সেখানে ধস নেমে একাধিক শ্রমিক আহত। উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। তবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শিলিগুড়ি থেকে সিকিম ‌যাওয়ার পথে তিস্তা বাজারের কাছে মল্লিতে ভয়াবহ ধসের কবলে মৃত  ১ জন, আহত ৪জন। বৃহস্পতিবার গভীর রাতে ধসের ঘটনায় বিপ‌র্যস্ত গোটা এলাকা। শুক্রবার এলাকা পরিদর্শনে ‌যান গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube