নিউজটাইম ওয়েবডেস্ক : নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টিতে জলমগ্ন গোটা রাজ্যের বিস্তীর্ন অঞ্চল। জলের তলায় হাওড়ার টিকিয়া পাড়ার কারশেড।, ঝিল সাইডিং, হাওড়া গুডস ইয়ার্ড। সমস্যা রয়েছে সিগন্যালিং এও। ফলে বিপর্যল্ত রেল যোগাযোগ। শুক্রবার সকাল থেকেই পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়। সময় পরিবর্তিত হয় বহু ট্রেনের।
হাওড়া শাখার পূর্বা এক্সপ্রেস, লালকুয়া এক্সপ্রেস, হাওড়া-ভাগলপুর এক্সপ্রেস ও ঙুল এক্সপ্রেস ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। তিন ঘন্টা দেরিতে চলছে হিমগিরি ও দুন এক্সপ্রেস। পাঁচ ঘন্টারও বেশি দেরিতে চলছে হাওড়া-নিউদিল্লি এক্সপ্রেস। এর মধ্যেও বহু ট্রেনের গন্তব্য বদল করা হয়েছে বলে জানান পূর্ব রেলের জনসংযোগ আধিকারীক একলব্য চক্রবর্তী। শুক্রবার হওড়া-পুরুলিয়া এক্সপ্রেস খড়গপুর পর্যন্ত আসার পর, রেলের তরফ থেকে জানানো হয় ট্রেনটি হাওড়া যাবে না। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এক্সপ্রেসের পাশাপাশি হাওড়া-শিয়ালদহ শাখার বেশ কিছু স্টাফ ট্রেনও বাতিল হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

