রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের মেয়দ, কা‌র্যত লকডাউন চলবে ১৫ই অগাস্ট প‌র্যন্ত

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ বাড়ানো হল ১৫ অগাস্ট প‌র্যন্ত। রাত ৯ টা থেকে ভোর ৬ টা প‌র্যন্ত ‌যে কার্ফিউ জারি ছিল, তা বহল থাকল। অতিমারীর তৃতীয় ঢেউএর কথা মাথায় রেখে এই পদক্ষেপ। বর্তমানে ৩১শে জুলাই প‌র্যন্ত ইতিমধ্যেই জারি ছিল এই নির্দেশিকা। ৩১শে জুলাই এর পর ফের চলবে একই ব্যবস্থা।  রাত ৯টার পর স্বাস্থ্য ব্যবস্থা বা অন্যান্য জরুরী বিষয় বাদে অন্য কোনো রকম কাজে বাইরে বেরোনো ‌যাবে না। এই বিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে বিপ‌র্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এখনও প‌র্যন্ত লোকাল ট্রেন চালু করা হয়নি। এই সিদ্ধান্ত তৃতীয় ঢেউ এর কথা ভেবে নেওয়া হলেও, এই কারণে বেশ অসুবিধার সম্মুখীন নিত্য‌যাত্রীরা। ইতিমধ্যেই বেশ কিছু রেল স্টেশনে লোকাল ট্রেন চালু করার দাবিতে অবস্থান বিক্ষোভ করেন মানুষ। এইবারে ৫০ শতাংশ মানুষ নিয়ে রুদ্ধদ্বার সরকারি অনুষ্ঠান করা ‌যাবে। ৫০ শতাংশ ‌যাত্রী নিয়ে চলছে মেট্রো পরিষেবা। শনি ও রবি বার বন্ধ থাকবে মেট্রো। এই ব্যবস্থা একই থাকবে। রাস্তা কিছু পরিমাণ সরকারি ও বেসরকারি বাস চলছে। ‌

বেসরকারি অফিস গুলি ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা ‌যাবে। তবে সেক্ষেত্রে কোভিড বিধি ঠিক ঠিক ভাবে মেনে চলা হচ্ছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। নিয়মিত অফিস স্যানিটাইজ করতে হবে। দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার আবশ্যক। এমনকি কর্মীদের টিকার ব্যবস্থা করতে হবে সংস্থাকেই।

প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৫০৯ জন, মৃতের সংখ্যা ৬৪০ জন। দৈনিক সংক্রমণ ৪০ হাজারের থেকে কম না হওয়ায় উদ্বেগ কমছে না চিকিৎসক মহলে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৬৫ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩ হাজার ৮৪০ জন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube