দেশে ফের বাড়ল করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

নিউজটাইম ওয়েবডেস্ক : পাঁচদিন পর দেশে ফের বাড়লো করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪৩,৬৫৪ জন। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৬৪০। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪১,৬৭৮। তবে বেশ কয়েকদিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়াল।

এখন প‌র্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার, এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ১৪৭ জন। মৃতের সংখ্যা ৪ লক্ষ ২২ হাজার ০২২। এই মুহুর্তে গোটা দেশে চিকিৎসাধীন রয়েছেন ৩,৯৯,৪৩৬ জন করোনা আক্রান্ত।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনু‌যায়ী এখনও প‌র্যন্ত দেশে করোনা টিকা দেওয়া হয়েছে ৪৪ কোটি ৬১ লক্ষ। গতকাল ৪০ লক্ষ ২ হাজার টিকাদানের কাজ হয়েছে। আইসিএমআরের তথ্য অনুসারে দেশে এখনও প‌র্যন্ত দেশে ৪৬ কোটিরও বেশি করোনা নমুনা পরীক্ষা হয়েছে। গতকাল পরীক্ষা হয়েছে ১৭.৩৬ লক্ষ নমুনা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube