নিউজটাইম ওয়েবডেস্ক : টোকিয়ো শহরে বৃহস্পতিবার এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক করোনা আক্রান্ত হয়েছে মানুষ। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র টোকিয়ো শহরে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮৬৫ জন। উল্লেখ্য, বর্তমানে টোকিয়ো শহরে চলছে অলিম্পিক ২০২০। এরফলে শহরে বিশ্বের বিভিন্ন কোন থেকে এসেছেন প্রতিযোগীরা। এরফলে সংক্রমণের উদ্বেগ ছিল আগে থেকেই। প্রতিযোগীদের সাথে সাথে এই প্রতিযোগিতার সাথে পরোক্ষে যুক্ত অসংখ্য মানুষ এসেছেন এই শহরে। যা এই অসিমারীর সময়ে বেশ বিপজ্জনক।
টোকিয়ো শহরে পর পর তিনদিন সংক্রমণের সংখ্যায় এই ব্যপক বৃদ্ধি দেখআ গেল। এই সংখ্যা গত সপ্তাহের থেকে প্রায় দ্বিগুন। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩০০০। এইদিন মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩১৭৭। টোকিয়ো মেট্রোপলিটান সরকারের তথ্য অনুসারে জানা যাচ্ছে। করোনা পরিস্থিতির এই অবনতিতে প্রশাসনের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বর্তমানে ৮১ জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার টোকিয়ো অলিম্পিক উদ্যোক্তাদের তরফ থেকে টুর্নামেন্টের সাথে যুক্ত আরও ২৪ জন ব্যক্তির কোভিড পজিটিভ হওয়ার কথা জানানো হয়েছে। অলিম্পিকের সূচনার সময় থেকে এখনও পর্যন্ত এই সংখ্যা সর্বাধিক। বর্তমানে অলিম্পিকের সাথএ যুক্ত মোট ১৯৩ জন কোভিড আক্রান্ত, এর মধ্যে তিনজন অ্যাথলিটও আছেন। অলিম্পিক অর্গানীইজারদের তরফ থেকে ঘোষিত করোনা আক্রান্তদের মধ্যে জাতীয় স্তরে করোনা আক্রান্তের তথ্য দেওয়া হয়না। বাকি ২৪ জনের মধ্যে ১৫ জন কনট্র্যাক্টর ও ৬ জন ক্রিড়া সম্পর্কিত অফিশিয়াল। ইতিমধ্যেই অলিম্পিকের জন ৩৯,২০৯ জন মানুষ টোকিয়োতে প্রবেশ করেছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

