যাত্রী বোঝাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৮

নিউজটাইম ওয়েবডেস্ক : ‌যাত্রী বোঝাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৮। মঙ্গলবার মধ্যরাতে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার রাম সানেহি ঘাটের সংলগ্ন এলাকায় একটি ট্রাক এসে ধাক্কা দেয় এই ‌যাত্রী বোঝাই বাসে।

লক্ষ্ণৌ এর এডিজি সত্যনারায়ণ সাওয়াতের তথ্য অনুসারে, এই দূর্ঘটনায় অন্তত পক্ষে ১৯ জন আহত, তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও বলেন, বাসের তলায় আটকে থাকা মৃত দেহ উদ্ধারের জন্য একটি রেসকিউ টিম ইতিমধ্যেই কাজে লেগে পড়েছে।

বাসের ইন্জিনগত সমস্যার জন্য, রাস্তার এক ধারে বাসটি দাঁড় করানো ছিল। প্রত্যেক ‌যাত্রী বাসের মধ্যেই ছিলেন। বাসের চালক ও খালাসি নিচে ইন্জিনের পরীক্ষা নিরিক্ষা করছিলেন। এই সময়েই ঐ ট্রাক দ্রুত গতীতে এসে সোজাসুজি বাসে ধাক্কা দেয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube