নিউজটাইম ওয়েবডেস্ক : তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ক্রমাগত প্রতিবাদ হতে থাকে রাজে বিভিন্ন এলাকা থেকে। বহিরাগত তত্বে আলোচনা দেখা যায় এই বিষয়েও। প্রার্থী বদল হবে এমন গুঞ্জন ছিল আগেই, ঘোষণা করেছিলেন খাদ্য মন্ত্রীও। এবার কথা মতই প্রার্থী বদল হল বেশ কয়েকটি কেন্দ্রে। আমডাঙা, দুবরাজপুর, কল্যাণী ও অশোকনগরে পরিবর্তন হল প্রার্থীর। আমডাঙায় প্রার্থী হলেন দুই বারের বিজয়ী প্রার্থী রফিকূর রহমান, দুবরাজপুরে পরিবর্তিত প্রার্থী হলেন দেবব্রত সাহা, কল্যাণীতে প্রার্থী হলেন অনীরুদ্ধ বিশ্বাস, ও অশোকনগরে প্রার্থী হলেন নারায়ণ গোস্বামী।
এর আগে আমডাঙায় দুবারের বিজয়ী প্রার্থী রফিকূরের বদলে প্রার্থ করা হয়েছিল বাম আমলের প্রাক্তন মন্ত্রী চিকিৎসক মোরতাজা হোসেনকে। এছাড়া অশোকনগরে প্রার্থী করা হয়েছিল গত দু বারের বিধায়ক ধীমান রায়কে। এই দুই প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ হয়। রাস্তা অবরোধ করা হয়, জ্বালানো হয় টায়ারও। অশোকনগরে ধীমান রায়ের বিরুদ্ধে অভইযোগ করেন সাধারণ মানুষের পাশে থাকেন না তিনি। সারাবছর দেখতে পাওয়া যায়না তাকে। এই নিয়ে জোড়ালো প্রতিবাদ হয়, পোস্টারও পড়ে বিভিন্ন জায়গায়। অন্যদিকে আমডাঙায় মানুষের দাবি ছিল রফিকূর রহমানকেই করতে হবে প্রার্থী। সাধারণ মানুষের বিক্ষোভের কারণেই মূলত পরিবর্তন হল প্রার্থী।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

