নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতীয় ক্রিকটার ক্রুনাল পান্ডিয়ার কোভিড আক্রান্ত হওয়ার জেরে মঙ্গলবারের ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে বাকি ক্রিকেটাররা যদি নেগেটিভ পরিক্ষীত হন তবে বুধবার এই ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর ভারতীয় ক্রিকেটার ক্রুনাল কোভিড পজিটিভ হওয়ার ফলে এই ম্যাচ বাতিল হয়েছে। এর ফলে দুই দলকেই আইসোলেশনে রাখা হয়েছএ। তাঁদেরও দ্রুত কোভিড পরীক্ষা হবে।
এই ঘটনায় প্রশ্ন চিহ্নের মুখে পড়ল ভারতীয় ক্রিকেটার পৃথবী শ, ও সূর্যকুমার যাদবের ইংল্যান্ড যাত্রা। সোমবার সকালেই বিসিসিআই এর তরফ থেকে জানানো হয় এই দুজন ক্রিকেটারকে ইংল্যান্ডের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের বিরুদ্ধে যাওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল। ব্যাটসম্যান শুভমন গিল ও পেসার আবেশ খান ইতিমধ্যেই চোটের জন্য এই টেস্ট সিরিজ থেকে বাইরে। সূত্র অনুযায়ী সুন্দর তার ডান হাতের বোলিং আঙ্গুলে একটি ইজ্ঞেকশন নেন তিনদিনের অনুশীলন ম্যাচের জন্যে। তবে এখনো পর্যন্ত তিনি বোলিংএর জন্য ফিট নন।এরফলে বাকি ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। ফাস্ট বোলার আবেশ খান অনুশীলনের সময়ে কার বাম হাতের বুড়ো আঙুলে চোট পান। পরীক্ষা করে দেখা যায় হাড় ভেঙেছে।তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা হয়েছে। এরফলে আবেশও এই সিরিজ থেকে ছিটকে গেছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

