নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ২৬ মার্চ মুক্তি পাবে ভারতীয় শাটলার সাইনা নেওহালের জীবনাধারে তৈরি স্পোর্টস ড্রামা সাইনা, নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে জানালেন অভিনেত্রী পরিনীতি চোপড়া। দ্য গার্ল অন দ্য ট্রেনের অভিনেত্রী এই ছবিতে মূখ্য চরিত্রে আছেন।
এই পোস্টার রিলিজে দেখা যায় ছবি মুক্তির দিন ও আরও অন্যান্য তথ্য। পোস্টারে একটি পরিস্কার আকাশের পটভূমিতে একজন শাটলারের হাত যেটা শাটল ধরতে যাচ্ছে হাতে তেরঙা একটি ব্যান্ড। এই পোস্টার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করে ছবির ডিজিটাল পোস্টার রিলিজ করলেন পরিনীতি।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

