তৃণমূলের মিরজাফর বিজেপির প্রার্থী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, উল্টে রিগিং কুইন বলে কটাক্ষ শুভেন্দুর

নিউজটাইম ওয়েবডেস্ক : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে প্রচারকা‌র্য চলছে পুরোদমে। এবারে বাংলায় নির্বাচনের আলোচনার কেন্দ্রে রয়েছে নন্দীগ্রাম। এই কেন্দ্রে এবারে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর এককালের সতীর্থ বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার ফের একবার মমতাকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু। সংবাদমাধ্যমকে তিনি বলে, মমতা ব্যানার্জী রিগিং কুইন। তিনি আসলে ভয় পাচ্ছেন গণতান্ত্রীক বাবে নির্বাচন হবে, তাহলে উনি রিগিং করতে পারবেন না। বর্তমানে পুলিশ নিরব দর্শকে পরিণত হয়েছে, তবে জনতা আমাদের পাশে রয়েছে।

শুক্রবার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ভওট লুঠের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি নির্বাচন কর্মীদের সতর্ক করে বলেন,  ভোটের সময় কেউ চা বিস্কুট দিলেও খাবেন না। কিছু মিশিয়ে দিয়ে মেশিনটা চুরি করে নিয়ে চলে‌ ‌যেতে পারে। কেন্দ্র থেকে বিভিন্ন পরিকল্পনা আছে মেশিন চুরি করার। ওরা চায়ের সঙ্গে কিছু খাইয়ে মেশিন লুঠ করে নিয়ে চলে ‌যেতে পারে এজেন্সির সাহা‌য্যে। ভোটের পরও একমাস পাহাড়া দিতে হবে মেশইনটাকে। কোনোভাবে ‌যেন ওরা কোনোরকম অসুবিধার সৃষ্টি না করতে পারে।

এদিন সভামঞ্চ থেকে নাম না করেই শুভেন্দু অধিকারী সম্পর্কেও মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো তিনি বলেন, অনেক অন্ধ ভালোবাসা দিয়েছে, তার পরিবর্তে এরা আমার সাথে কী করেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর না। তৃণমূলের সমস্ত মিরজাফর গদ্দাররা এখন বিজেপির প্রার্থী।

এর উত্তর এদিনই দিয়েছেন  শুভেন্দু অধিকারী। চন্ডীপুরের সভা থেকে তিনি বলেন আমি জানি আমি মমতা ব্যানার্জীকে হারাবো। আমি ওনাকে এমন কিছু বড় প্রার্থী মনে করছি না। মানুষ আমাদের পাশে আছে।

 

 

 

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube