মিথ্যে কথা বলে ভোট নেবে বিজেপি, দেবেন না, মাঠের বাইরে বার করে দিন – মমতা

নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার বেলা ১টায় ঝাড়গ্রামের গোপিবল্লভপুরের মঞ্চ থেকে খেলার ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আহত অবস্থাতেই নির্বাচনী প্রচারে নেমেছেন তিনি। হুইল চেয়ারে পায়ে প্লাস্টার নিয়েই বাংলার আনাচে কানাচে পৌঁছবেন তিনি জানিয়েছেন আগেই। এদিন বক্তব্য রাখতে গিয়ে জঙ্গলমহলে লোকসভা নির্বাচনে পদ্মের ফলাফল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, লোকসভায় মিথ্যে কথা বলে ভোট নিয়েছে বিজেপি, তারপর কী করেছে আপনাদের জন্য? কিছু না জঙ্গলমহল এখন জঙ্গল সুন্দরী হয়েছে। এমন খেলুন ‌যাতে বল মাঠের বাইরে চলে ‌যায়।

তিনি বলেন, আমাকে চিকিৎসকরা বেরোতে বারণ করলেও আমি সেই নিষেধ শুনিনি। আমি ‌যদি না বেরোই বিজেপি মিথ্যে কথা বলে ভোট নেবে। জঙ্গলমহল এখন শান্ত। রক্ত ঝড়েনা, জঙ্গলসুন্দরী হয়ে উঠেছে। তিনি এর সাথে বলেন বিজেপি শান্তিতে ভোট হতে দেবে না, চুরি করার চেষ্টা করবে। তা হতে দেওয়া ‌যাবে না। এর সাথে মমতা সাবধান করেন তৃণমূল কর্মীদের। তিনি বলেন বাইরে থেকে গুন্ডা এনে ভোটের সময় গন্ডগোল করার চেষ্টা করবে বিজেপি। তা আটকাতে হবে, মানুষকে ভোট দেওয়ার সু‌যোগ করে দিতে হবে। কেউ ‌যেন ভোট দিতে গিয়ে ফিরে না ‌যায়। ইভিএম কারচুপি নিয়েও সাবধান করেন তিনি।

এদিন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, আমি সারাজীবন মার খেয়েছি। আগে সিপিএম মারতো, শরীরে পা টুকু শুধু বাকি ছিল এবার বিজেপি সেখানেও আঘাত করল। কিন্তু তাতেও আমায় আটকাতে পারবেনা। আমার একটা পা চলছেনা তো কী হয়েছে, আমার মা বোনেদের দুটো পা-ই আমার জোর। ওদের ‌যোগ্য জবাব দিয়ে দিন, বুঝিয়ে দিন ‌যে বাংলা বহিরাগতদের হাতে আমরা দেবোনা।

রাজ্যবাসীকে বিনামূল্যে করোনার টিকা দিতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, আমি সাধারণ মানুষকে বিনামূল্যে করোনা টিকা দিতে চেয়েছিলাম, সেই চিঠির আজও কোনো উত্তর আসেনি। বিহার নির্বাচনের সময় প্রধানমন্ত্রী বিনামূল্যে সকলকে করোনা টিকা দেবেন বলে প্রতিশ্রুতি দেন। ভোট মিটে গেছে একটা মানুষও টিকা পাননি।

এছাড়াও তাঁর প্রাক্তন সতীর্থ ও বর্তমান প্রতিপক্ষদের সম্পর্কে কটাক্ষ করে তিনি বলেন, কিছু কিছু অর্থলোভী গদ্দার আছে ‌যারা সময়মত ওদের সাথে গিয়ে জুটেছে। আদতে কাজ না ওদের চাই টাকা। দেশে ভ্রান্ত নোটবন্দী করে সাধারণ মানুষের জীবনে বিপদ ডেকে আনে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube