স্ট্র্যান্ড রোডের অগ্নীকান্ডে প্রধানমন্ত্রী মন্ত্রীর ট্যুইট

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার বিকেল ৬ টা নাগাদ স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন লাগে। মঙ্গলবার সকালে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, ৯ জন প্রাণ হারিয়েছেন এই ঘটনায়। এরপরেই এই বিষয়ে ট্যুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহা‌য্যও ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী লেখেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক আমি সকলের আত্মার শআন্তি কামনা করছি।

সোমবার বিকেল ৬টায় প্রথম আগুন লাগে রেলের বহুতলে। এই বিল্ডিংয়ে বিভিন্ন তলায় বিভিন্ন বিভাগের অফিস। এই বিল্ডিংয়ের ১৩ তলার উচ্চতায় আগুন নেভানোর কাজই বেশ কঠিন হয়ে দাঁড়ায় দমকল কর্মীদের কাছে। এর মধ্যে কয়কজন দমকল কর্মী ও হেয়ার স্ট্রীট থানার এএসআই লিফ্টে করে আগুনের উৎসের আকছআকাছই পৌঁছনর চেষ্টা করেন এবং সেখআনেই গরমে ও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় এঁদের। জানান দমকল মন্ত্রী সুজিত বসু। মৃতদের মধ্যে মধ্যে ৪ জন দমকল কর্মী, একজন হেয়ার স্ট্রীট থানার এএসআই, একজন আরপিএফ, এবম সপ্তম জনের দেহ এখনও প‌র্যন্ত শনাক্ত করা ‌যায়নি।

৯ জনের মধ্যে ৬ জনের পরিচয় প্রকাশ করেছে রাজ্য সরকার, গিরিশ দে,গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকাইত, অমিত ভাওয়াল, ও এস মন্ডল। সোমবার রাতে ১১টা ১৫ নাগাদ ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে সরেজমিনে দেখে, নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ  ঘোষণা করেছেন তিনি। এছাড়া এক মৃতের পরিবারের সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube