অগ্নিকান্ডের জেরে অনলাইন টিকিটিংয়ের পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার রাতে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন লেগে ‌যাওয়ার কারণে থমকে গেছে রেলের উত্তর পূর্ভ ভাগের অনলাইন টিকিটিং ব্যবস্থা। এই ঘটনায় ৯ জনের প্রাণহানি হয়েছে। আপাতত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও কোনো কোনো জায়গায় ধিকি ধিকি আগুন জ্বলছে বলে মনে করা হচ্ছে। পূর্ব রেলের জনসং‌যোগ আধিকারিক কমলদেও দাস বলেন ১৩ তলায় সিগন্যাল ও টেলিকম বিভাগ রয়েছে। কিন্তু আগুন খুবই দ্রুত ছড়িয়েছে।

জানা ‌যাচ্ছে, ১২ তলায় পূর্ব রেলের স্বাস্থ্য বিভাগ। একই বিল্ডিং এর ৮ থেকে ১১ তলায় সেন্টার ফর রেলওয়েজ ইনফরমেশন সিসটেম। এই অংশটিকেই উত্তর পূর্ব রেলের অনলাইন টিকিটিং ও রিজার্ভেশনের মস্তিস্ক হিসেবে ধরা হয়। আগুনের প্রভাব পড়ে এখানেও। এরফলে গোটা বিল্ডিংয়ের বিদ্যুৎ সং‌যোগ বন্ধ করতে হয়। এরফলে বন্ধ হয়ে ‌যায় অনলাইন টিকিটিংয়ের প্রক্রিয়া। এরপরেও ব্যাটারি দিয়ে বেশ খানিক্ষণ এই পরিষেবা চালু রাখা হয় কিন্তু তাও এক সময়ে বন্ধ হয়ে ‌যায়। এরফলে কলকাতা সহ উত্তরপূর্বে গুয়াহাটি, নাগাল্যান্ড, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, তিরুবনন্তপুরমেরও টিকিটিং এর প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube