নিউজটাইম ওয়েবডেস্ক : ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলায় যে আলোচনার কেন্দ্রে থাকবে নন্দীগ্রাম তা এক কথায় মেনে নিচ্ছেন সকল বিশেষজ্ঞ। নির্বাচন ঘোষণার আগে দেওয়া আভাসকে সত্যি করে এইবারে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হিসেবে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই নন্দীগ্রাম চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন সভামঞ্চ থেকে ঘোষণা করেন বুধবার মনোনয়ন পত্র জমা দেবেন তিনি। কথামতো বুধবার সকালে নন্দীগ্রাম থেকে রোড শো করে তিনি পৌঁছন হলদিয়া। হলদিয়ায় মহকুমা শাসকের কাছে তাঁর মনোনয়ন পত্র জমা দেন তিনি।
নন্দীগ্রামে বিপরীতে বিজেপি প্রার্থী হিসেবে আশানুরূপ ভাবে রয়েছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আগেই তিনি সভা মঞ্চ থেকে হুঙ্কার দিয়েছিলেন নন্দীগ্রামে আধ লাখ ভোটে হারাবেন তৃণমূলকে। সেই চ্যালেঞ্জ তাঁর পুরোনো ঢঙেই গ্রহণ করেছেন মমতা। বুধবার দিন, তৃণমূল সুপ্রিমোর সাথে সাথে উপস্থিত আছেন তাঁর প্রতিপক্ষও। দলীয় কার্যালয় উদ্বোধন করলেন শুভেন্দু। এরপরই সেখান থেকে তীব্র আক্রমণ শানান তিনি। বলেন এর আগে মাননীয়া জয় শ্রী রামের অবমাননা করেছেন। সভা মঞ্চ থেকে সরস্বতী পুজোর মন্ত্র ভুল বলেছেন, এরপর আবার প্রকাশ্যে ভুল মন্ত্র পাঠ করলেন তিনি। এভাবে বারবার বাংলাকে অপমান করছেন তিনি। মঙ্গলবার সকালে তৃণমূল সুপ্রিমোর সভার আগেই নন্দীগ্রামের সভার আগে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বহিরীগত প্রার্থী মর্মে পোস্টার দেখা যায়। তার উত্তর সভামঞ্চ থেকে দেন তিনি। বলেন বাংলার মেয়ে বহিরাগত হলাম কি করে। আমি যদি বহিরাগত হতাম তবে কী মুখ্যমন্ত্রী হতে পারতাম। গুজরাট থেকে যারা আসছে তবে কী তারা বাংলার মানুষ? ২০২১ এর নির্বাচনে বহিরাগত তত্ত্ব জোড়ালো ভাবে আলোচিত হচ্ছে। তবে তা জনমানসে কতটা প্রভাব ফেলছে তা জানা যাবে ২মে-র ফলাফলেই।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

