নিউজটাইম ওয়েবডেস্ক : ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় সর্বাধিক আলোচিত ক্ষেত্র হয়ে উঠেছে নন্দীগ্রাম। ৫ তারিখ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই জানা যায়, কথা রেখেছেন দিদি। নন্দীগ্রাম থেকেই দাঁড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে ১০ বা ১১ মার্চ মনোনয়ন জমা দেবেন মমতা। এরই মধ্যে জানা গেল আগামী ১২ মার্চ নিজের মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। এক সময়ের সতীর্থ হেভিওয়েট এই দুই নেতার সম্মুখ সমরের ফলাফল কী হয় তা নিয়ে অন্তহীন কৌতুহল বাংলার মানুষেরও।
ইতিমধ্যেই জানা যাচ্ছে ১২ তারিখ শুভেন্দুর সাথে থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতী ইরাণী ও ধর্মেন্দ্র প্রধান। কিছুদিন আগে নন্দীগ্রামে সভামঞ্চে দাঁড়িয়ে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রাম আমার জন্য লাকি। এখানে এমন কাউকে দেব যে মানুষের পাশে থেকে কাজ করবে। এমনও হতে পারে আমিই দাঁড়াব নন্দীগ্রামে। সৌগত বসুকে আমার নামটা মাথায় রাখতে বলব। এরপরেই ৫ মার্চ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায়, শুধুমাত্র নন্দীগ্রামেই ফোকাস করছেন তিনি। এরপরই বিজেপির তরফ থেকে নন্দীগ্রামে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীর নাম।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

