নিউজটাইম ওয়েবডেস্ক : জমে উঠলো ২০২১ এর খেলা! নন্দীগ্রাম কার? মমতা না শুভেন্দু? এটাই সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল ২০২১ বিধানসভা নির্বাচনে। শনিবার বিকেল ৬টা ৩০ মিনিটে দিল্লির দফতর থেকে সাংবাদিক বৈঠকে প্রকাশিত হল ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির দুই দফার প্রার্থী তালিকা। এই তালিকায় সবথেকে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নাম হল শুভেন্দু অধিকারী। গত বেশ কয়েকবারের নন্দীগ্রামের সভায় তৃণমূল সুপ্রিমোকে ৫০ হাজার ভোটে হারাবেন বলে দাবি করেন শুভেন্দু। এরমধ্যেই নন্দীগ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আভাস দেন, তিনিই লড়বেন নন্দীগ্রামে। শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা যায়, তিনি তার কথা রেখেছেন। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার বিজেপির প্রথম দুই দফার তালিকায় উল্লেখযোগ্য আরও দুই নাম হল ভারতী ঘোষ, তিনি দাঁড়াবেন ডেবরা কেন্দ্র থেকে। আর ময়না কেন্দ্র থেকে দাঁড়াবেন খেলোয়াড় অশোক দিন্দা। এখনও পর্যন্ত মোট ৫৭ টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এরমধ্যে বাঘমুন্ডি কেন্দ্রে ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়নের জন্য ছাড়া হয়েছে আসন। মোটের ওপর দু দফার প্রার্থী তালিকা ঘোষণার পর এখন সর্বাপেক্ষা আলোচিত নাম শুভেন্দু অধিকারীই রইল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

