তৃণমূলের উপরমহলে ক্ষোভ, অসন্তোষ প্রকাশ করে ট্যুইট ববির জামাইয়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার তৃণমূলের সম্পূর্ণ তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই একাধিক কেন্দ্র থেকে পুরোনো কর্মীরা ক্ষোভে ফেটে পড়ছেন। ইতিমধ্যেই আরাবুল ইসলাম, সোনালী গুহর মত প্রবীণ তৃণমূল কর্মীরা তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের কাছে। এমনকি এই বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবেন বলেও মন্তব্য করেছেন সোনালী। এরই মধ্যে তৃণমূলের একেবারে ওপর মহলেও দেখা ‌যাচ্ছে অসন্তোষ। ক্ষোভ প্রকাশ করে ট্যুইট করেছেন ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসির হায়দার।

শনিবার তিনি ট্যুইট করে লেখেন, আমায় বহুদিন আগে একজন বিজ্ঞ ব্যক্তি বলেন, তুমি সেলিব্রিটি হলেই পাবে টিকিট। ৩৬৫ দিন ২৪ ঘন্টা ৭ দিন দলের জন্য কাজ করলেও, পাওয়া ‌যাবেনা সেই কাজের স্বীকৃতি। আমি তখন তাঁর কথা শুনিনি এখন মনে হচ্ছে ভুল করেছি।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube