নিউজটাইম ওয়েবডেস্ক : মোদীর ব্রিগেড সভার ঠিক একদিন আগেই পদ্ম শিবিরে যোগ দিলেন দিনেশ ত্রিবেদী। ২০১৯ এর লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর, দিনেশ ত্রিবেদীকে শাসক দলের তরফ থেকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়। তিনি নির্বাচন হারলেও তাঁকে রাজ্যসভায় পাঠানো হয় রেলমন্ত্রী হিসেবে।
রাজ্যসভায় বেশ নাটকীয় ভাবেই মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন দিনেশ। তিনি বলেন, রাজ্যে অশান্তির বাতাবরণ চলছে। সেখানে আমি কিছু করতে পারছি না। আমাকে কিছু করতে দেওয়া হচ্ছেনা। আমার অন্তরাত্মার কাছে আমি দয়বদ্ধ। তাই আমি এই পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমার দলের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। কিন্তু আমি আর পারবোনা। তবে রাজনীতিতে থকাবো। এই সময় তাঁর প্রতিপক্ষ অর্জুন সিং বলেন, দিনেশ ত্রিবেদী আমার দাদার মত। তিনি যদি বিজেপি তে আসেন আমি খুশি হব। এরপরেই শনিবার দিল্লিতে জে পি নাড্ডার হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন তিনি। পতাকা নেওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে তিনি খানিকটা তীর্যক মন্তব্যই করেন তৃণমূল সম্পর্কে। দলে পরিবারতন্ত্রের কথা বলেন তিনি অন্য সমস্ত বিক্ষুব্ধ তৃণমূল দলছুটদের মতই। শনিবার বিজেপিতে যোগদান করার ফলে রবিবার বিজেপির ব্রিগেডে মেগা সভায় তাঁর উপস্থিতির জল্পনা চলছে, এমনকি এবারের নির্বাচনে তিনি টিকিটও পেতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

