ফের আগুন পুরুলিয়ায়, ১০ দিন ধরে জ্বলছে অ‌যোধ্যা

নিউজটাইম ওয়েবডেস্ক : পুরুলিয়ার অ‌‌যোধ্যা সংলগ্ন জঙ্গল ও পার্শ্ববর্তী আরও বিভিন্ন জঙ্গলে বারংবার আগুন লাগার ঘটনা ঘটছে। গত প্রায় দশদিন ধরে অ‌‌যোধ্যা পাহাড়, শুশুনিয়া পাহাড়, মাঠা এলাকায় জঙ্গলের বিভিন্ন অংশে দাবানলের মত আগুন দেখা ‌যাচ্ছে। সাদারণত তাপমাত্রা বাড়লে ও প্রখর রোদে জঙ্গলে শুকনো পাতায় আগুন লাগার সম্ভাবনা থাকে। তবে অনেক ক্ষেত্রে স্থানীয়রা মজা করে বা কিছু মানুষের অসৎ উদ্দেশ্যেও আগুন লাগা‌য় জঙ্গলে।

ইতিমধ্যেই বনদপ্তরের তরফ থেকে কিছু জায়গার আগুন নেভানোর কাজ সম্ভব হয়েছে। কিন্তু অনেক জায়গা এরকমও আছে ‌যেখানে আগুন এতটাই বেড়ে গেছে ‌যে নেভানো সম্ভব হয়নি। এবিষয়ে মাঠা বনাঞ্চলের রেঞ্জার পল্লব বিকাশ দত্ত জানান, গত বেশ কয়েকদিনই বিভিন্ন জঙ্গলে আগুন লাগছে। এমনকি বিভিন্ন ক্ষেত্রে বনদপ্তরের কর্মীরা গিয়ে আগুন নিভিয়েও ফেলেছে। তবে এইভাবে ক্রমাগত আগুনের ঘটনা ঘটলে স্থানীয়দেরও আগুন নেভানোর কাজে বনকর্মীদের সাহা‌য্য করেত হবে।

ইতিমধ্যেই অ‌‌যোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় বহু মানুষ ফেসবুকে গ্রুপ বানিয়ে নিজেরাই আগুন নেভানোর কাজে উদ্যোগী হয়েছেন। এছাড়া বনদপ্তর ও দমকলও সাহা‌য্য করছে এদের। এমন আগুনে বিভিন্ন রকমের গাছের ক্ষতি তো হয়ই তার সাথে বহুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় বন্য প্রাণীরাও। ভয়াবহ মৃত্যু হয় তাদের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube