নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার বিকেলের মধ্যেই ২০২১ বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। আংশিক তালিকা প্রকাশ করেছে বামেদের সংযুক্ত মোর্চাও। তৃণমূল কংগ্রেসেক প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন রয়েছে। একঝাঁক তারকা মুখের সাথে সাথে রয়েছে একাধইক নতুন প্রার্থী। যদিও ৮০ বছরের উপরে থাকা দলের সদস্যদের এবারে রাখা হয়নি প্রার্থী তালিকায় তা প্রথমেই জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই নতুন প্রার্তী তালিকা নিয়েও বিভিন্ন কেন্দ্রে পুরাতন তৃণমূল কর্মীদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ।
ভাঙড়ে আরাবুল ইসলাম প্রথম ও এরপর ব্যারাকপুরে উত্তম দাস প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। আরাবুল তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন – দলে আমার প্রয়োজন ফুরিয়েছে, এই মর্মে। এমনকি সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আবেগপ্রবন হয়ে পড়েন তৃণমূলের এই প্রবীন সদস্য। এরপর উত্তম দাসও বলেন, আমি এতদিন ধরে এই কেন্দ্রে কাজ করেছই। ব্যারাকপুরকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও মডেল একটি কেন্দ্র তৈরি করে তুলেছি। এরপর সেই ক্ষেত্রে যদি আমাদের বাদ দিয়ে একজন তারকা যাকে সাধারণ মানুষ সেই অর্থে চেননা, ও কাজ করার কোনোরকম চিহ্ন নেই তাদের যদি মানুষ গ্হন করে তবে আমাদের আর কিছু বলার নেই।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

