নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার বেলা ২টো নাগাদ ঘোষণা হল তৃণমূল প্রার্থী তালিকা। এবং কথামতই পাওয়া গেল একাধিক চমক। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে একাধিক তারকা সংযোজন হয়েছে তৃণমূলের তালিকায়। তবে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য প্রার্থ হলেন মমতা ব্যনার্জী, তিনি কথামতই নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছেন এই নির্বাচনে। এছাড়াও গত কয়েকদিনের মধ্যে যুক্ত হওয়া সদস্যদের মধ্যে রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নি ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও অদিতি মুন্সি।
শীবপুর থেকে ক্রিকেটার মনোজ তিওয়ারি দাঁড়াচ্ছেন শীবপুর থেকে, বাঁকুড়া থেকে দাঁড়াচ্ছেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী, মেদিনীপুর শহরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী জুন মালিয়া, ব্যারাকপুর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন নির্দেশক রাজ চক্রবর্তী, রাজারহাট গোপালপুর থেকে দাঁড়াচ্ছেন অদিতি মুন্সি, আসানসোল দক্ষিণে থাকবেন সায়নি ঘোষ, উত্তরপাড়া কেন্দ্র থেকে দাঁড়াবেন অভিনেতা কাঞ্চন মল্লিক, চন্ডীপুর থেকে দাঁড়াবেন অভইনেতা সোহম চক্রবর্তী। এছাড়াও লাভলী মৈত্র, কোশানী মুখার্জীর মত পরিচিত মুখরাও আছেন তালিকায়। নির্বাচন আবহে প্রথম থেকেই গুঞ্জন ছিল এই নামগুলি সম্ভাব্য প্রার্থী হিসেবে। এছাড়া বিরোধী দলেও একাধিক তারকা যোগ দিয়েছেন ইতিমধ্যেই। তাদের মধ্যে কেউ কেউ টিকিট পেতেও পারেন বলে মনে করা হচ্ছে। তবে তৃণমূলের মত তারকা মুখের আধিক্য থাকার সম্ভাবনা কম।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

