নিউজটাইম ওয়েবডেস্ক : কাটতে চলেছে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের জট। প্রথম থেকেই এই জোটের আসন বিভাজন নিয়ে প্রথম থেকেই মতভেদ ছিল। তবে বামেদের তরফ থেকে জানানো হয়েছে এই জট মিটেছে। মোট আসনের ৩২টি আসন পাবে কংগ্রেস, ৩৭-৩৮টি আসন পাবে আইএসএফ, এবং বাকি আসন থাকবে বামেদের। বাম কংগ্রেসের মধ্যে ৪ টি আসন বিনিময়ের কথা হয়েছে। আগামী ৮ই মার্চ বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রর্থী তালিকা ঘোষণা করা হবে।
সূত্রের খবর, ইতিমধ্যেই বাম রাজ্য সভাপতি সূর্যকান্ত মিশ্র প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ফোনে জানা, আসন নিয়ে জট মিটে গেছে, আপনি কলকাতা আসতে পারেন, যৌথ বৈঠক করা যাবে। তার উত্তরে কংগ্রেস সভাপতি জানান, তাঁর পক্ষে রাজ্যে আসা সম্ভব না। তালিকা তৈরি করে তাকে পাঠাতে তিনি দেখতে চান। আব্বাসের দলকে ৭ টি আসন ছাড়তে রাজি হলেও বামেদের তা পুষিয়ে দিতে হবে বলে জানিয়েছে কংগ্রেস।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

