নিউজটাইম ওয়েবডেস্ক : যাদবপুরে বেলা চাও থেকে শুরু করে ব্রিগেডে টুম্পার পর এবার রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল বিজেপি প্রকাশ্যে নিয়ে এল দিন বদলের গান। নির্বাচনের আগে আর হাতে গোনা মাত্র দিন। এই সময়ে একটিও রাজনৈতিক দল প্রচারে কোনোরকম কসুর রাখছে না। এবার নিজেদের প্রচারে গান প্রকাশ করল বিজেপি। সেই গান নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এই ভিডিও জুড়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে বিভিন্ন মুডে বিভিন্ন অবতারে দেখতে পাওয়া যাচ্ছে এই গানে। তবে তার সাথে কিছুক্ষণের জন্য আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে সেখানে তাকে তীব্র আক্রমণ করা হয়েছে। গানের মূল বক্তব্য, রাজ্যে পরিবর্তন আনতে হবে। শাসক আসনে বিজেপিকে বসালে বাংলায় ফের সুদিন ফিরবে। এমকি গানের ছত্রে ছত্রে দাবি করা হয়েছে, বাংলায় বিজেপি এলেই আসবে শিল্প, কৃষি, সার্বিক উন্নতি। তৃণমূলের ২০২১ নির্বাচনের অন্যতম জনপ্রিয় স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায় কে কটাক্ষ করে বলা হয়েছে বাংলায় বিজেপি এলে বাংলার মেয়েরা আবার হাসবে। ২১ শতকে সোশ্যাল মিডিয়ার যুগে এই মাধ্যমই হয়ে উঠেছে সমস্ত রকম প্রচারের কেন্দ্রবিন্দু। এখানেই তৃণমূলের খেলা হবে অত্যন্ত জনপ্রিয় হওয়ার পর বাম কংগ্রেসের ব্রিগেড সবার একেবারে আগের মূহূর্তে আসে টুম্পা যা বেশ একটি মিশ্র প্রতিক্রিয়া পায়। তবে পুরোনো বচন অনুযায়ী এক্ষেত্রে বলা যায়, খারাপ বলুক বা ভালো এই প্রচারের প্রভাব কেউ অস্বীকার করতে পারবে না।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

