নিউজটাইম ওয়েবডেস্ক : নির্বাচনের প্রাক্কালে সব রাজনৈতিক দলেই তারকা যোগ অব্যাহত। বৃহস্পতিবার ফের রাজ্যের শাসক দলে যোগ দিলেন একগুচ্ছ তারকা। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ নাম হল অদিতি মুন্সি। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দেবরাজ চক্রবর্তির স্ত্রী অদিতি সঙ্গীত শিল্লি হিসেবে বেশ জনপ্রিয়। ফলেই পারিবারিক সংযোগের সাথে সাথে স্টার ফ্যাক্টরও থাকবে তৃণমূলের এই নতুন সদস্যের। তাই ২০২১ নির্বাচনে অদিতির নাম বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বৃহস্পতিবার দুপুরে সৌগত রায়ের উপস্থিতিতে তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে তুলে নেন অদিতি। এরপর তিনি বলেন, “আমি আজ সৌগত জেঠুর উপস্থিতিতে আজ আমাদের সকলের প্রাণের দিদির হয়ে কাজ করার সুযেগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত। সঙ্গীত শিল্পীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতটা কাজ করেছে তা আর কোনো সরকার করেছে বলে আমার মনে হয়না। সেই ক্ষেত্র থেকে দলের অংশ হতে পেরে আমি অত্যন্ত খুশি। আশাকরি আমায় যে দায়িত্ব দেওয়া হবে তা আমি যথাযথ ভাবে পালন করতে পারবো।” এরপর সাংবাদিক বৈঠকে সৌগত রায়ের অনুরোধে দু কলি গানও গান অদিতি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

