নিউজটাইম ওয়েবডেস্ক : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান ধারা অব্যাহত। বুধবার বেলা ২ টো নাগাদ তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসুর উপস্থিতিতে জোড়াফুলের পতাকা হাতে তুলে নিলেন অভিনেত্রী সায়ন্তিকা। তৃণমূলের জন্মলগ্ন থেকেই তারকা সমাহার দেখা গেছে। ফের একবার যুক্ত হল আরও এক তারকার নাম। এদিন পতাকা হাতে নেওয়ার পর তিনি বলেন, তৃণমূল সরকারের শুরু থেকেই দিদির সাথে আমরা ছিলাম। এবার দিদির হাত শক্ত করার জন্য এবার লড়ব। আমরা এতদিন দিদির সাথেই ছিলাম, এবার যা ই দায়িত্ব দেওয়া হোক না কেন তা যেন সামলাতে পারি এই আর্শীবাদ করুন।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

