মা হতে চলেছেন শ্রেয়া, জানালেন ইনস্টাগ্রামে

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের মধ্যে বেশ কিছু তারকা জানিয়েছিলেন তাঁদের মা হওয়ার কথা। এবার বৃহস্পতিবার সকাল সকাল সুখবরের কথা ঘোষণা করলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি সমেত সুখবর দেন তিনি। এই খবরে অত্যন্ত খুশই নেটিজেনরা, এর সাথে সাথে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন জগতের মানুষও। তাঁর এই পোস্টে ভিশাল দাদলানি, শান্তনু মৈত্র থেকে পাপন সঙ্গীত জগৎ ও অভিনেতা অভিনেত্রীরা সকলেই জানিয়েছেন উচ্ছসিত শুভেচ্ছা।

২০১৫ সালে শ্রেয়া তাঁর বহুদিনের বন্ধু ও প্রেমিক শীলাদিত্যর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার পর বিবাহিত জীবন সম্পর্কে উচ্ছাস প্রকাশ করেন তার সোশ্যাল অ্যাকাউন্টে। এতদিনের সম্পর্কে একটি সুন্দর সমাপতনে তিনি ‌যে খুশি তা আমরা দেখেছিলাম সকলেই। এবার সেই সম্পর্কেই এক অন্য পূর্ণতার স্বাদ পেলেন দম্পতি। তার পোস্টে শ্রেয়া লেখেন, বেবি শীলাদিত্যর আগমন সংবাদ নিয়ে আমি ও শীলাদিত্য দুজনেই অত্যন্ত খুশি ও উৎসাহিত। আপনাদের সকলের শুভেচ্ছা ও আর্শীবাদ নিয়ে আমরা আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চাই।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube