নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলার আবহাওয়ায় এখন নির্বাচনের ঘনঘটা। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ভোটের দিন। এরমধ্যে সরকার ও বিরোধী পক্ষের প্রস্তুতি পর্ব তুঙ্গে। এই সময়েই নাগাড়ে চলছে বিভিন্ন দলে যোগদান পর্ব। এরই মধ্যে বেশ কয়েকদিন ধরে সৌরভ গাঙ্গুলীর বিজেপিতে যোগদান নিয়ে সরগরম রাজনৈতিক মহল। এই বিষয়ে সৌরভ গাঙ্গিলী কোনোরকম মন্তব্য না করলেও এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, এই বিষয়ে আমি কিছুই জানিনা। বৈঠকে কোনোরকম আলোচনা হয়নি, হলেও আমি শুনিনি। তবে ইতিমধ্যেই সৌরভকে বিজেপি বাংলায় তাদের মুখ বানাতে চায় বলে গুঞ্জন রাজ্যের রাজনৈতি মহলে। উল্লেখ্য, কয়েকদিন আগে বছরের শুরুতে অসুস্থ হন বিসিসিআই প্রেসিডেন্ট। সেই সময়ে মহারাজের সাথে দেখা করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ও আরও অনেক প্রথম সারির বিজেপি নেতারা। এই সময়ে তারা বিজেপিতে যোগদানের পরামর্শ দিয়ে যান বলে জানা যায়। এই বিষয়ে কয়েকদিন আগে বিজেপি নেতা শমিক ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকে বলেন, সৌরভ অসুস্থ, উনি এখন বিশ্রামে আছেন। সুস্থ হলে, আবহাওয়া বুঝলে নিশ্চই মাঠে নামবে। শমিক ভট্টাচার্যের এই মন্তব্যে নড়েচড়ে বসে রাজনৈতিক মহল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

