হাথরাসে নি‌র্যাতিতার বাবাকে গুলি করে হত্যা অভি‌যুক্তের

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের খবরের শীরোনামে হাথরাস। নি‌র্যাতিতা নারীর বাবাকে গুলি করে খুন করেন অভই‌যুক্ত বলে অভি‌যোগ উঠেছে। ২০১৮ সালে এক তরুণীকে নি‌র্যাতনের অভি‌যোগে গৌরব শর্মা নামে এক ব্যক্তির গ্রেফতার করা হয়। জেল থেকে বেরোবার পরই নি‌র্যাতিতা তরুণীর বাবাকে গুলি করে খুন করেছে এই অভি‌যুক্ত। ইতিমধ্যেই অভই‌যুক্তের পরিবারের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হেনস্থার অভি‌যোগে জেল খাটার জন্য প্রতিশোধ নিল ঐ ব্যক্তি বলে মনে করছেন নি‌র্যাতিতার পরিবার।

পুলিশ সূত্রে খবর, নি‌র্যাতনের ঘটনা ঘটার পর থেকে অভি‌যুক্তের পরিবার ও নি‌র্যাতিতার পরিবারের মধ্যে বচসা লেগেই থকতো। অভি‌যুক্তের স্ত্রী ও এক আত্মীয় গ্রামের এক মন্দিরে ‌‌যায়, ‌যেখানে নি‌র্যাতিতার পরিবারের লোকও উপস্থিত ছিলেন। সেখানেই বচসা শুরু হয় দুই পরবারের মধ্যে। সেখানেই অভি‌যুক্ত ব্যক্তি নি‌র্যাতিতার বাবার ওপর গুলি চালায়। এই ঘটনা সম্পর্কে বিবৃতি দিয়ে একটি ভিডিও ট্যুইটারে আপলোড করেছেন হাথরাসের পুলিশ প্রধান বিনীত জয়সওয়াল।

ঘটনার পর সংবাদমাধ্যমে দেখা ‌যায় নি‌র্যাতিতা থানায় বসে কাঁদছেন, এই ঘটনার বিচার চেয়ে। তাঁর বক্তব্য, আমার বাবার সাথে কারুর শত্রুতা নেই। শুধউনাত্র আমার জন্য আমার বাবার প্রাণ গেল। এই ঘটনার বিচার চাই আমি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube