নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতীয় অভিনেতা ও দক্ষিণী রাজনৈতিক দল মক্কম নীধি মইয়মের সভাপতি কমল হাসান পেলেন করোনা টিকা। দেশজুড়ে সাধারণ মানুষের টিকাকরণের দ্বিতীয় দিনে চেন্নাইয়ে করোনা টিকার প্রথম ডোজ নিলেন কমল। দেশে ৬০ বছরের উর্দ্ধে সমস্ত ব্যক্তিদের টিকা দেওয়া হবে বলে জানানো হয়, সেই নির্ণায়ক অনুসারেই টিকা পেলেন অভিনেতা।
এই বিষয়ে অভিনেতা বলেন, চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হাসপাতালে আমি কোভিড-১৯ এর টিকা নিয়েছি। যাঁরা শুধু নিজের না অন্যের বিষয়েও ভাবেন তাদের এই প্রক্রিয়ার সাথে সহযোগিতা করতে হবে। শরীরে টিকাকরণ হল আজ। আগামীদিনে দূর্নীতির বিরুদ্ধে টিকাকরণ করতে হবে। তার জন্য তৈরি হন। ২০২১ এর বিধনসভা নির্বাচনের বিষয় নিয়ে এমন মন্তব্য করেন কমল। ভারতে কোভিড-১৯ এর টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে দেশের গুরুত্বপূর্ণ বেশ কিছু মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছে। এর আগে টিকাকরণের প্রথম দিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন করোনা টিকার প্রথম ডোজ নেন, তার সাথে তাঁর স্ত্রী-ও নেন এই টিকা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

