আগামীকাল রাজ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামীকাল রাজ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ২৬ ফেব্রুয়ারি বালুরঘাটে একটি জনসভার জন্য পশ্চিমবঙ্গে আসবেন বলে বৃহস্পতিবার জানান কেন্দ্রীয় মন্ত্রী। এই সভার পর তিনি একটি রোড শো তেও অংশগ্রহণ করবেন বলে জানান।

বৃহস্পতিবার সকালে নৈহাটিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সফরে তার সাথে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং এদিন নৈহাটি থেকে বলেন, ইতিমধ্যেই ব্যরাকপুরে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন ‌যাত্রার কর্মসূচি মুখ্যমন্ত্রীর অঙ্দুলীহেলনে মাকচ করেছে পুলিশ। ব্যারাকপুর অঞ্চলে রোড শো-এর অনুমতি পাননি তিনি। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ।

এই বিষয়ে বলতে গিয়ে তিনি সংবাদমাধ্যমকে জানান, ঘোষপাড়া রোডে, ব্যারাকপুর থেকে কাঁচড়াপাড়ায় পরিকল্পিত পরিবর্তন ‌যাত্রার অনুমতি দেয়নি ব্যারাকপুর পুলিশ। এর ফলে আমরা আপাতত এই ‌যাত্রা স্থগিত রেখেছি। এই বিষয়ে আমরা আদালতের দ্বারস্থ হব, তারপর সঠিক পথেই আমরা আবার এই ‌যাত্রা ফের শুরু হবে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই ইলেকশন কমিশনের তরফ থেকে ইঙ্গিত পাওয়া ‌যাচ্ছে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে এপ্রিল-মে মাসে। তবে এখনও প‌র্যন্ত তারিখ ঘোষণা করা হয়নি কমিশনের তরফ থেকে। ফলে ২১ এর নির্বাচন ‌যে ঘারে নিঃশ্বাস ফেলছে তা বলাই বাহুল্য। আর এই সময়ে বিজেপির রাজ্যজুড়ে এই পরিবর্তন ‌যাত্রার কর্মসূচি বিজেপিকে সাধারণ মানুষের কাছাকাছি আসতে সাহা‌য্য করবে  বলে মনে করছেন বিজেপি নেতৃত্বরা। এবং সেই কারণেই এই ‌যাত্রাকে সর্বপ্রকারে বাধা দেওয়ার চেষ্টা করছে রাজ্য প্রশাসন বলে দাবি বিজেপির।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube