নিউজটাইম ওয়েবডেস্ক : এবার নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমেও চলবে সরকারি কাঁচি। এবিষয়ে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয় ২০১৮-এ। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভারেকর ঘোষণা করলেন গ্রিভান্স রিড্রেসাল সিসটেমের। সমস্ত অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্যে একটি অভিযোগ জানানো ও তার প্রশমনের ব্যবস্থা করার ঘোষণা করেছেন তিনি। এরমধ্যে অর্ন্তভুক্ত হবে ডিজিটাল পোর্টালগুলিও।
এই বিষয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মটি মানুষের জীবনের একটি বড় অংশ জুডে রয়েছে। যে কোনো রকম শিল্প তা চলচ্চিত্র হোক বা পটচিত্র এখন সর্বপ্রথম প্রকাশিত হয় অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে। এমতাবস্থায় সাধারণ মানুষের সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা বা বিরোধিতা করলে তা আমরা স্বাগত জানাচ্ছি। তবে আমরা সকলেই মনে করি এই ক্ষেত্রে সাধারণ মানুষের তাদের অভিযোগ জানানোর একটি পরিসর হওয়া দরকার। সেই পরিসরই আমরা তৈরি করছি সাধারণ মানুষের জন্য। সোশ্যাল মিডিয়ার ব্যবহারের কুপ্রভাব। সকল মানুষ এক মোনোভাব নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেননা। বহু ক্ষেত্রে দেখা গেছে বারংবার সোশ্যাল মিডিয়া ও বিভইন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঘৃণ্য অপরাধ হয়েছে। মানুষকে হেনস্থা হতে হয়েছে। সাধারণ ঘরের নারীদের নিরাপত্তা নষ্ট হয়েছে। বিভিন্নভাবে মহিলাদের কুরুচীপূর্ণ ও আপত্তিকর ছবি সামনে এসেছে। এই সমস্ত বিষয়ে যাতে ঘটে যাওয়ার আগেই আটকানো যায় তার জন্যেই এই গ্রিভান্স রিড্রেসাল সিসটেম তৈরি করা হচ্ছে। এখানে ২৪ ঘন্টার মধ্যে অভিযোগ দায়ের করা হবে, এবং ১৫ দিনের মধ্যে তার নিষ্পত্তি করা হবে। প্রসঙ্গত, গত বছর ও চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্মগুলির বিভিন্ন কন্টেন্টের বিষয়ে বারংবার আপত্তি উঠেছে ধর্মীয় ও রাজনৈতিক পরিসর থেকে। বিভিন্ন ক্ষেত্রে এই অভিযোগ দায়ের হয়েছে আদালতেও, কাঁচি চলেছে বিভিন্ন ওয়েব সিরিজ ও সিনেমাতে। বারবার বিতর্কের সম্মুখীন হয়েছেন বিভিন্ন পরিচালক ও অভিনেতারা। এই বিষয়ে একটি স্থায়ী সুরাহা খুঁজছিল প্রশাসন। এই গ্রিভান্স রিড্রেসাল সিসটেম আসলে সেই অভিমুখেই একটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে শিল্পি মহলে এই সিদ্ধান্তকে মূলত ভারতীয় সেন্সর বোর্ডের মতই শৈল্পিক স্বাধীনতা হরণের অস্ত্র মনে করা হচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

