ফিরহাদের স্কুটিতে নবান্ন ‌যাত্রা মুখ্যমন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : পেট্রোপনন্যের মূল্য বৃদ্ধি হচ্ছে নিত্যদিন। দাম বাড়তে বাড়তে ১০০ টাকা ছুঁই ছুঁই পেট্রোল-ডিজেলের দাম। অন্যদিকে একমাসে তিনবারে ১০০ টাকা দাম বেড়েছে গার্হস্থ্য রান্নার গ্যাসের। এরই প্রতিবাদে অভিনব পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার সকালে কালীঘাটে নিজের বাড়ি থেকে নবান্নে গেলেন ফিরহাদ হাকিমের ইলেকট্রিক স্কুটারে। সঙ্গে ছিলেন আরও বেশ কিছু তৃণমূলের সদস্যরা। এছাড়া তাঁর এমন অভিনব পথে আগমনের জন্য নবান্ন চত্বরে ছিল কড়া নিরাপত্তা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube