ফের বিধি পরিবর্তন এয়ার ইন্ডিয়ার, ভারতে আসার আগে করতে হবে করোনা টেস্ট

নিউজটাইম ওয়েবডেস্ক : বেশ কিছুদিন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকার পর, ফের একবার সংক্রমণে বাড়াবাড়ি দেখা ‌যাচ্ছে বিশ্বজুড়ে। ইতিমধ্যেই ব্রিটেনে দ্বিতীয়বার লকডাউনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভারতেও ফের একবার সংক্রমণের পরিমাণ আশঙ্কা বাড়াচ্ছে। এরফলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বৃহস্পতিবার আন্তর্জাতিক ‌যাত্রীদের জন্য নতুন গাইডলাইন জারি করল। বিদেশ থেকে ভারতে প্রবেশের জন্য, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সমস্ত ‌যাত্রীকে তাদের ওয়েবসাইটে ‌যাত্রার পূর্বে ‌যথা‌যথ নেগেটিভ কোভিড-১৯ আরটিপিসিআর রিপোর্ট জমা দিতে হবে। এই পরীক্ষা ‌যাত্রা করার আগে ৭২ ঘন্টার মধ্যে করতে হবে। তার আগে করলে তা গ্রাহ্য হবে না।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসর তরফ থেকে দেওয়া নোটিশে বলা হয় – বিদেশ থেকে আগত সমস্ত এয়ার ইন্ডিয়া ‌যাত্রীকে জানানো হচ্ছে ‌যে, তাদের ‌যাত্রার সময়ের আগে ৭২ ঘন্টার মধ্যে তাদের নেগেটিভ কোভিড ১৯- আরটি পিসিআর রিপোর্টের প্রমাণ জমা করতে হবে এয়ার সুবিধা পোর্টালে। এই রিপোর্ট জমা করার আগে সেল্ফ ডেক্লারেশন ফর্মটি ভর্তি করতে হবে, এবং তার সাথে রিপোর্টটি আপলোড করতে হবে। এছাড়া ‌‌যাত্রার সময়ে সাথে রাখতে হবে এই রিপোর্ট। এছাড়া সমস্ত ‌যাত্রীকে তাঁদের ফোনে আরোগ্য সেতু অ্যাপটি ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube