নিউজটাইম ওয়েবডেস্ক : ফের বাড়ল গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম। চলতি মাসে গ্যাসের মূল্যবৃদ্ধি এই নিয়ে তৃতীয় বার। চলতি মাসে তিন দফায় এই নিয়ে মোট ১০০ টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। ১৪.২ কিলোগ্রাম গার্হস্থ্য ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৫ টাকা। গ্যাসের মূল্যের উত্তরোত্তর বৃদ্ধি সাধারণ মধ্যবিত্তের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।
কলকাতায় বৃহস্পতিবার রান্নরা গ্যাসের দাম বেড়েছে ২৫ টাকা। এরফলে দাম হল ৮২০ টাকা ৫০ পয়সা। গত ৪ ফেব্রুয়ারি রান্নার গ্যাসের দাম বাড়ে ২৫ টাকা, ও ১৫ তারিখ ফের দাম বাড়ে ৫০ টাকা। চলতি মাসে তিনবার দামবাড়লেও, বাড়েনি ভর্তুকির পরিমাণ। এমনকি মূল্যবৃদ্ধির নোটিশ দিলেও ভর্তুকির পরিমাণ সম্পর্কে কোনোরকম তথ্য দেওয়া হচ্ছে না প্রশাসনের তরফ থেকে। এখনও পর্যন্ত ভর্তুকির পরিমাণ আছে ১৯ টাকা ৫৭ পয়সা। এরমধ্যে সরকারি ভর্তুকি কমেছে ইতিমধ্যেই। এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে ক্ষোভ। এরমধ্যেই প্রশ্ন উঠছে তবে কি এবার পেট্রোল-ডিজেলের মতই প্রতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে মূল্যের ওঠাপড়ার সঙ্গে সঙ্গতি রেখে মূল্যের হেরফের করতে চাইছে তেল কোম্পানিগুলি? তবে ভর্তুকির পরিমানের কী হবে। তাও কি মূল্য পরিবর্তন অনুসারে বাড়ানো হবে? বহু প্রশ্নের উদয় হচ্ছে জনমানসে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

