নিউজটাইম ওয়েবডেস্ক : হগলীর ডানলপে প্রধানমন্ত্রীর সভার জবাবী সভায় তৃণমূলে যোগদান করলেন একগুচ্ছ তারকা ও বিশিষ্ট ব্যক্তি। ক্রিকেটার মনোজ তিওয়ারি, চিত্রপরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা কাঞ্চন মল্লিক, সায়নি ঘোষ, সুদেষ্ণা রায়, জুন মালিয়া, শিক্ষাবীদ অনন্যা চ্যাটার্জী ও আরও বেশ কিছুজন আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তৃণমূলে।
প্রসঙ্গত, ২০১১ –এ রাজ্যে তৃণমূল সরকার আসার পর থেকেই সরাকারি ও দলিয় অনুষ্ঠানে প্রাধান্য পেয়েছে বিনোদন জগতের বিভিন্ন মানুষ। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে টেলি জগতের একাধিক পরিচিত মুখ উপস্থিত থেকেছেন। এমনকি থেকেছেন রাজ চক্রবর্তী, মিমি-মুসরতের মত প্রথম সারির অভিনেতা পরিচালকরাও। এদের মধ্যে বেশ কিছু তারকা পূর্বেই যোগ দিয়েছেন এবং পেয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্বও। ২০২১ এর নির্বাচনের প্রাক্কালে এই তারকাদের যোগদান তৃণমূলের বাক্সে কতটা ভোট টানতে পারে তাই এখন দেখার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

