এ বিষয়ে আমি বিশেষ কিছু জানিনা – সিবিআইকে সিংহভাগ উত্তর এমনই রুজিরার

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার সকালে তৃণমূল খাসতালুকে সিবিআই। প্রায় পৌনে দু ঘন্টা প্রশ্নপর্ব চলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারীকের দল ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। তবে সিবিআই সূত্রের খবর বেশিরভাগ প্রশ্নের উত্তরই ছিল “এ বিষয়ে আমি জানিনে।“ অথবা “ এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।“

সূত্রের খবর রুজিরাকে প্রথম ৩০ মিনিট সাধারণ প্রশ্ন করা হয়, এবং তারপর তাঁর বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাতে সন্দেহজনক টাকার লেনদেন সম্পর্কে প্রশ্ন করা হয়। এই ক্ষেত্রেই রুজিরার থেকে কোনোরকম নির্ভর‌যোগ্য উত্তর পায়নি সিবিআই। এর আগে এই একই ঘটনায় ‌যোগ থাকায় রুজিরার বোন মানেকাকে জেরা করে সিবিআই।

এরপর নিজাম প্যালেসে ফিরে ‌যান সিবিআই আধিকারীকরা। সেখানে ডিআইজি পদম‌র্যদা সম্পন্ন আধিকারীকদের সাথে প‌র্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে সিবিআই বলে অনুমান করা হচ্ছে। কয়লাকান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা জন্য আট সদস্যের দল তৈরি করে সিবিআই। এই দলে ছিলেন এসপি পদম‌র্যাদার বিশ্বজিৎ দাস ও অ্যাডিশনাল এসপি পদমর্য়াদার উমেশ কুমার। এর সাথে জিএসপি পদমর্য়াদার দুই মহিলা অফিসারও ছিলেন।

প্রসঙ্গত, গত রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের নোটিশ পাঠায় সিবিআই। কয়লাকান্ডে মূল অভি‌যুক্ত অনুপ মাঝি ওরফে লালার ভিয়ো অ্যাকাউন্ট থেকে রুজিরা ও মানেকার বিদেশি অ্যাকাউন্টে টাকা লেনদেনের তথ্য পেয়ে এই পদক্ষেপ সিবিআইয়ের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube