নিউজটাইম ওয়েবডেস্ক : ১লা মার্চ থেকে সাধারণ মানুষ পাবে করোনা টিকা, বুধবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। দেশজুড়ে প্রবীণ নাগরিকরা পাবেন করোনার টিকা। এছাড়া ৪৫ বছরের উর্দ্ধে কোনো ব্যক্তির কো-মর্বিডিটি থাকলেও পাবেন টিকা। দেশে মোট ৩০ হাজার কেন্দ্রে পাওয়া যাবে এই টিকা। এর মধ্যে ১০ হাজার কেন্দ্র হবে সরকার, এই কেন্দ্র গুলি থেকে টিকা পাওয়া যাবে বিনামূল্যে। এছাড়া ২০ হাজার কেন্দ্র হবে বেসরকারি এখানে টিকা নিতে গেলে দিতে হবে টাকা। এই ক্ষেত্রে এই টাকার পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। কিছুদিনের মধ্যেই কেন্দ্রের তরফ থেকে নির্ধারিত হবে এই মূল্য।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

