নিউজটাইম ওয়েবডেস্ক : ফের একবার সৌহার্দ্যের নজির গড়ল ভারত। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দু দুনের শ্রীলঙ্কা সফরের জন্য তাঁর বিমান ভারতের আকাশে ঢোকার অনুমতি দিল ভারত সরকার। দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক সত্বেও এমন পদক্ষেপ সেই সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতীয় প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র ও আরব সফরের সময়ে পাক আকাশপথে ভ্রমণ করার অনুমতি দেয়নি ইমরান সরকার।
পাক প্রধানের দু দিনের এই শ্রীলঙ্কার সফরে তাঁপ শ্রীলঙ্কার পার্লামেন্টে বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু ভারতের সাথে সম্পর্ক অব্যাহত রাখার জন্য তা বাতিল করেছেন রাষ্ট্রপতি গোতবায়া রাজাপক্ষ, ও প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপক্ষ। শ্রীলঙ্কার সাথে স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, কৃষি, প্রতিরক্ষা, পর্যটন ক্ষেত্র ইত্যাদি নিয়ে কথা বলার জন্য ইমরানের লঙ্কা যাত্রা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

