নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার ট্যাক্সি, অ্যাপ ক্যাবের ধর্মঘটের ডাক। আজই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুরের দিকে অ্যাপ-ক্যাব এবং ট্যাক্সিচালক সংগঠনের প্রতিনিধিরা আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়ায় যাত্রী-দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। লিটার প্রতি ডিজেলের ৮৪ টাকা দাম বাড়ায়, সঙ্কটে পড়েছেন ট্যাক্সি ও অ্যাপ ক্যাব চালকেরা। বাম সংগঠন ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে সোমবার দুপুর ১টা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করবেন অ্যাপ ক্যাব ও ট্যাক্সি চালকেরা। প্রধানমন্ত্রীর রাজ্য সফরের দিনই ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। তাদের দাবি জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অ্যাপ ক্যাব ও ট্যাক্সি চালকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

