নিউজটাইম ওয়েবডেস্ক : এবার গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ বিজেপিতেও। দলের নেতার বিরুদ্ধেই আক্রমণ শানালেন মাদক কান্ডে ধৃত তৃণমূল যুব মোর্চার নেতৃ পামেলা গোস্বামী। তাঁকে শনিবার আদালতে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমকে তিনি জানান এটি একটি চক্রান্ত তাকে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে। কৈলাশ বিজয়বর্গীর ঘনিষ্ঠ রাকেশ সিংহ এই চক্রান্তের সঙ্গে জড়িত।
এই ঘটনার শুরু থেকেই পদ্ম শিবিরেই দেখা গেছিল মতভেদ। প্রথমেই একাধিক বিজেপি নেতা এই ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছিল। কেউ কেউ বিরোধী শিবিরকেই দোষারোপ করেছিলেন। তবে বিজেপি যুব মোর্চার সম্পাদক পামেলার রাকেশ সিং এর বিরুদ্ধে আনা অভিযোগ বেশ ঘোলাটে করে তুলেছে অবস্থা। শুক্রবার নিউআলীপুর থেকে গ্রেফতার হন বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক ও হুগলী জেলার দলীয় পর্যবেক্ষক পামেলা গোস্বামী। সুত্রের খবর মাদক যোগের খোঁজ পেয়ে কয়েকদিন ধরে পামেলার গতীবিধীর ওপর নজর রাখছিল পুলিশ। এরপর শুক্রবার সকালে তার গাড়ি তল্লাশি করে পাওয়া যায় কোকেন। অভিযোগ নেত্রীর ব্যাগ ও গাড়ির সিটের তলা থেকে পাওয়া গেছে লক্ষাধিক মূল্যের কোকেন পাওয়া গেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

