নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার দুপুরে অভিষেকের কালীঘাটের বাড়িতে নোটিস এসেছিল তদন্তকারী সংস্থার তরফ থেকে। তারপরই সিবিআই–কে ইমেল করে রুজিরা জানিয়েছিলেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের বাড়িতে আসার অনুমতি দিয়েছেন তিনি। চিঠিতে রুজিরা লেখেন, সিবিআই কেন তাঁর সঙ্গে দেখা করতে চাইছে, তিনি বুঝতে পারছেন না। তবে তদন্তকারী সংস্থার প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত। কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে নোটিশ পাঠায় সিবিআই। কয়লা কাণ্ডে একাধিক ব্যবসায়ীর সঙ্গে রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘সন্দেহজনক’ আর্থিক লেনদেনের কথা জানতে পেরেছেন গোয়েন্দারা। সেই বিষয়ে সিবিআইয়ের নোটিশ। রুজিরার সঙ্গে সামনে বসে কথা বলতে চান সিবিআই আধিকারিকরা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

