নিউজটাইম ওয়েবডেস্ক : “নেতাজির অবদানকে ভুলিয়ে দেওয়ার বহু চেষ্টা করা হয়েছিল”, জাতীয় গ্রন্থাগার থেকে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দুপুরে ন্যাশানাল লাইব্রেরীতে গ্যালারী উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সহ কেন্দ্রীয় দলের হেভিওয়েটরাও। কেন্দ্রীয় সংস্কৃতি দফতরের তরফ থেকে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানেই অমিত শাহের মুখে উঠেছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথা।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “নেতাজি ছিলেন লোকপ্রিয় নেতা। তবুও তাঁর অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বারংবার। দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদান অনস্বীকার্য।” এই বিষয়ে শাহ বলেন, “নেতাজি যদি তাঁর ক্ষুদ্র স্বার্থ ত্যাগ না করে দেশের কথা না ভেবে নিস্তরঙ্গ জীবন যাপন করতেন তবে কে দেশের যুবাবাহীনিকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করত? কে দিত স্বাধীন ভারতের ডাক? তিনিই ছিলেন একমাত্র যে স্বাধীনতার স্বার্থে গান্ধীজির প্রার্থীর বিরুদ্ধে লড়েছিলেন।” কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে এছাড়াও উঠে আসে ক্ষুদীরাম বসু, ঋষী অরবিন্দের কথা। এঁদেরকে ভোলা যাবেনা। তাই নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তীকে উপলক্ষ্য করে দেশবাসীর মনে নেতাজির উপস্থিতি দৃঢ় করে তোলার অঙ্গীকার করেছে ভারত সরকার। প্রসঙ্গত, নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তি উপলক্ষ্যে দেশজুড়ে সারা বছর জুড়ে নানান অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। যা শুরু হয়েছে গত ২৩শে জানুয়ারি নেতাজীর জন্ম তীথি পালনের মাধ্যমে। এই উপলক্ষ্যে রাজ্যে হাজির ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইদিন তিনি শহরে নেতাজির বাসভবন, জাতীয় গ্রন্থাগার ও ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপন করেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

