বোমা হামলায় গুরুতর আহত শ্রমমন্ত্রী‌

নিউজটাইম ওয়েবডেস্ক : গুরুতর আহত শ্রমমন্ত্রী জাকির হোসেন। বুধবার মুশির্দাবাদের নিমতিতা স্টেশনে মারাত্মক বোমা বিস্ফোরণে আহত হন মন্ত্রী।  রাত সাড়ে ৮টা নাগাদ মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে হয় বিস্ফোরণ। ঘটনায় জাকির সহ  আহত হন ১৪ জন। গুরুতর আহত শ্রমমন্ত্রীকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। শারিরীক অবস্থা স্থিতিশীল হলেও হাতে পায়ে গুরুতর চো‌ট পেয়েছেন জাকির। ঘটনাকে বাংলার রাজনীতির কালো দিন বলে টুইট করেছেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় রেলের বিরুদ্ধে তোপ দেগেছেন। একজন মন্ত্রী স্টেশনে আসবেন জেনেও কেন রেল পুলিশ ছিল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube