নিউজটাইম ওয়েবডেস্ক : হলদিয়ায় জনসভায় এসে পদ্মশিবিরের দুই নবাগতকে কাছে টেনে নিলেন প্রধানমন্ত্রী। ৭ ফেব্রুয়ারি হলদিয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী হাঁক দিলেন রাজী-ঈঈঈব। জনসমক্ষে তার ওজনদারি হাত হাওড়ার ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রাজীবকে কাছে টেনে নিলেন। কিন্তু আলিঙ্গনে খুব একটা স্বাছন্দ্যবোধ করতে দেখা গেল না রাজীবকে। তার সাথে সাক্ষাৎ এ অল্প সময়ে কথাও হয়।
রাজীবের কাজে মোদিজী যে আপ্লুত, তা তার বাচনভঙ্গিতেই নজর কেড়েছে আমজনতার। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢোকার সময় প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়, শুভেন্দু। ঢোকার পথে শুভেন্দুকে দেখে প্রধানমন্ত্রীর স্নেহমূলক আচরণ ছিল বেশ ইঙ্গিতবহ। স্মিত হেসে শুভেন্দুর কাজে খুশি এমনও বলতে শোনা যায় তার কথায়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

