নিউজটাইম ওয়েবডেস্ক : সামনে বিধানসভা ভোট, লক্ষ সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করা। আর নয় অন্যায় কর্মসূচী থেকে শুরু করে পরিবর্তন যাত্রা একাধিক কর্মসূচী নিয়েছে বিজেপি। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরেই বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়। এই কর্মসূচীর দুদিনের মধ্যে বাধা পেল পরিবর্তন যাত্রা। রাজ্যের ৫টি জোনে এই পরিবর্তন যাত্রার কথা। নবদ্বীপ, মেদিনীপুর, রাঢ়বঙ্গ, কলকাতা, উত্তরবঙ্গ এই ৫টি জোনে রথ যাত্রা কর্মসূচির উদ্যোগ নিয়েছে বিজেপি।
পরিকল্পনা অনুযায়ী, নবদ্বীপ জোনের ওই রথ ১ মাস ধরে ৫০টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাওয়ার কথা। কিন্তু বেলডাঙায় ঘটল বিপত্তি। শনিবার বিজেপির রথযাত্রার যাত্রা শুরু হয় নবদ্বীপে। সেখান থেকে নদিয়া যাত্রা শেষ করে মুর্শিদাবাদে প্রবেশ করে। সোমবার মুর্শিদাবাদের নওদা এবং হরিহরপাড়া বিধানসভা পরিদর্শন করে পরিবর্তন যাত্রা। আজ বহরমপুরে বিজেপির সভা হওয়ার কথা ছিল। কিন্তু বিপত্তি বাঁধে এদিন সকালে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের থেকে রথের চাকা গড়াতেই।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

